হজের নিবন্ধনে আরও ৮ দিন সময় দিয়েছে সরকার। দুই দফা সময় বাড়ানোর পর গত ১৮ জানুয়ারি শেষ হয় হজযাত্রী নিবন্ধন কার্যক্রম। কিন্তু হজ এজেন্সিগুলো নিবন্ধনের সময় আরও বাড়ানোর দাবি জানিয়ে আসছিল। সেই প্রেক্ষাপটে নিবন্ধনের জন্য আরও ৮দিন সময় দিল ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। আজ বুধবার (২৪ জানুয়ারি) বিজ্ঞপ্তি জারি করে এ তথ্য জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৪ সালে হজে গমনেচ্ছু ব্যক্তি, হজ এজেন্সি, হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকসহ সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সৌদি হজ ও […]