চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন পৌরসভা আওয়ামী লীগ সভাপতি মো. শফিউল আলম শফি। তার আরেক ভাই সাবেক পৌর মেয়র হাজী আবুল কালাম আবু একজন বিএনপি নেতা। তার রয়েছে ঈর্ষনীয় জনপ্রিয়তা। রাজনৈতিক দলের ভিন্নতায় তাদের দূরত্ব ছিল যোজন যোজন। অথচ আপন ভাই। বোয়ালখালী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম গোমদণ্ডীর মরহুম কোরবান আলী সওদাগরের ৫ ছেলেরা হলেন- নুরুল আলম, আবুল কালাম আবু, শফিউল আলম, জাহাঙ্গীর আলম ও ইদ্রিস আলম। ইদ্রিস আলমও আওয়ামী লীগ নেতা। […]