ঈদুল ফিতর বাংলাদেশের মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। আর উৎসব মানেই হচ্ছে আনন্দ আর আনন্দের মূল উপাদান হচ্ছে ‘আনন্দ ব্যয়’। বাংলাদেশের শপিংমল থেকে শুরু করে মুদি দোকান, মেহেদী থেকে নরসুন্দর পর্যন্ত সবকটিরই বিকিকিনি শীর্ষে উঠে এই ঈদুল ফিতরের সময়। ঈদের ধর্মীয় বিধান এমন যে ঈদের আনন্দ সবাইকেই ছুঁয়ে যায়। সম্প্রতি বাংলাদেশ দোকান মালিক সমিতি চমৎকার একটি স্টাডি করেছেন যা ইংরেজি পত্রিকা ডেইলি স্টার এ প্রতিবেদন আকারে প্রকাশিত হয়েছে। সেই সমীক্ষা অনুযায়ী বাংলাদেশের ঈদের বাজারের অর্থ মূল্য হলো […]