পেঁয়াজের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে চট্টগ্রামে সকল উপজেলাসহ নগরীর গুরুত্বপূর্ণ পাইকারি ও খুচরা বাজারে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ২১টি ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) চট্টগ্রাম জেলা প্রশাসনের ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এ অভিযান পরিচালনা করেন। এ সময় মূল্যতালিকা না টাঙানো ও ক্রয়-বিক্রয় চালান দেখাতে না পারায় ব্যবসায়ীদের জরিমানা ও সতর্ক করা হয়। জানা যায়, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম আগ্রাবাদ চৌমুহনীর কর্ণফুলী মার্কেটের প্রায় অর্ধশত দোকানকে সতর্ক করেছেন এবং যাতে ২ কেজির বেশি পেঁয়াজ […]