চলতি শিক্ষাবর্ষের (২০২৪) নতুন বই সারা দেশে বিতরণ শুরু হয়েছে। এর মধ্যে দ্বিতীয়, তৃতীয়, অষ্টম ও নবম—এই চার শ্রেণিতে নতুন কারিকুলাম চালু হয়েছে। নতুন কারিকুলামের এসব শ্রেণির বইয়ে কোনো প্রকার ভুল-ভ্রান্তি, ত্রুটিবিচ্যুতি থাকলে জানাতে বলেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। সোমবার (১ জানুয়ারি) প্রতিষ্ঠানটির চেয়ারম্যান অধ্যাপক মো. ফরহাদুল ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণির শিক্ষার্থীরা নতুন শ্রেণির নতুন পাঠ্যপুস্তক হাতে পেয়েছে। এবার প্রথম, দ্বিতীয়, তৃতীয়,ষষ্ঠ, […]