চট্টগ্রামের আনোয়ারায় বঙ্গোপসাগর ও শঙ্খ নদীর মোহনা এলাকায় ঝড়ের কবলে পড়ে ডুবে গেছে ১৬টি লবণবাহী ট্রলার। এ ঘটনায় চারটি ট্রলারের থাকা ১৮ জন মাঝি-মাল্লা ও শ্রমিককে উদ্ধার করে কোস্টগার্ড ও নৌ-পুলিশ। তবে এখনো ৭২ জন মাঝি মাল্লা নিখোঁজ রয়েছে। বুধবার (৮ মে) ভোরে আনোয়ারার উপকূলের চার নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগর ও শঙ্খ নদীর মোহনায় এ দুর্ঘটনা ঘটে। উদ্ধার মাঝিরা হলেন- এমভি আল্লাহর দান ট্রালের মাঝি জিয়া উদ্দিন, এমভি তৌফিক ইলাহির মাঝি মানিক মানিক, নুরুল আমিন, মোহাম্মদ আলী, মোহাম্মদ […]