কক্সবাজারের পেকুয়ায় অপহরণ, ধর্ষণ, চাঁদাবাজি, হত্যাচেষ্টাসহ অধিক মামলার আসামি নুরুল ইসলাম আকাশকে গ্রাম পুলিশের চাকরি থেকে অপসারণ চেয়ে মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার (১৩ মে) দুপুরে বারবাকিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। অভিযুক্ত নুরুল ইসলাম উপজেলার বারবাকিয়া ইউনিয়নের ভারুয়াখালী এলাকার মৃত ছাবের আহমদের ছেলে ও ১ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ হিসেবে কর্মরত আছেন। মানববন্ধনে বক্তারা বলেন, নুরুল ইসলাম একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তার বিরুদ্ধে ধর্ষণ, চাঁদাবাজি, হত্যাচেষ্টার মতো স্পর্শকাতর মামলা রয়েছে। গ্রাম পুলিশের চাকরিতে থাকায় পুলিশ […]