চট্টগ্রাম নগরীর খালে পড়ে নিহত হওয়া যুবকের পরিচয় মিলেছে। তার নাম আজিজুল হাকিম ইমন (২২)। নিহত আজিজুল হাকিম ২৫ নম্বর রামপুরা ওয়ার্ডের এয়াকুব আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ এলাকার কাজী মোহাম্মদ ইকবালের ছেলে ও নগরীর ইসলামিয়া ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। এর আগে গতকাল সোমবার (২৭ মে) বিকেলে নগরীর আছাদগঞ্জে চাক্তাই খালে ওই কলেজ শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়। কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) বাবুল পাল জানান, গতকাল সোমবার বিকেলের দিকে আসাদগঞ্জ কলাবাগিচা খাল থেকে আজিজুল হক […]