চট্টগ্রামে এক বাক্প্রতিবন্ধীকে ধর্ষণের দায়ে মো. জালাল (২৮) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে এক লাখ টাকা জরিমানাও করা হয়েছে। আজ (২৮ মে) মঙ্গলবার চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫ এর বিচারক মোহাম্মদ ওসমান গণি এ রায় দেন। জালাল কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হোয়াইক্যং এলাকার মো. সিদ্দিকের ছেলে এবং নিহত তরুণী কক্সবাজারে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের নজির আহম্মদের মেয়ে। ২০১৫ সালের ১৯ মার্চ নগরের চান্দগাঁও থানাধীন শহীদ কলোনি এলাকার ভাড়া বাসায় ওই তরুণীকে ধর্ষণের পর হত্যা […]