বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীসহ ৩৯৬ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বিটিভি ভবনে হামলা-ভাংচুরসহ বিভিন্ন থানায় নাশকতার পৃথক কয়েকটি মামলায় এই আদেশ দেয়া হয়। বুধবার (২৪ জুলাই) বিকালে শুনানি শেষে ঢাকার পৃথক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে, তিন দিনের রিমান্ড শেষে আমির খসরুকে আদালতে হাজির করে আটক রাখার আবেদন করেন মামলা তদন্ত কর্মকর্তা। আসামি পক্ষের আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আমির খসরুর পক্ষে ডিভিশন […]