পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার (২৫ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে মহানগর উত্তর আওয়ামী লীগের সমন্বয় সভায় তিনি এ আশঙ্কা প্রকাশ করেন। ওবায়দুল কাদের বলেন, পরিস্থিতি আরও খারাপ হতে পারে, আন্দোলনকারীরা ঘাপটি মেরে বসে আছে। এ সময় ওবায়দুল কাদের বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের উদ্দেশে বলেন, তিনি সংবাদ সম্মেলনে করে মিথ্যা তথ্য দিয়ে সাধারণ শিক্ষার্থীদের আবারও উসকানি দিচ্ছেন। কেউ আগুন নিয়ে খেলবেন না, দায়িত্বশীল আচরণ করুন। […]