চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে প্রায় পাঁচ হাজার বন্দির জন্য ২৮ চুলায় তৈরি করা হয়েছে ঈদের বিশেষ খাবার। সোমবার (১৭ জুন) সকাল সাড়ে ৮টায় কারাগারে ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হয়েছে। কারাগারের কর্মকর্তা-কর্মচারী এবং বন্দিরা নামাজ আদায় করেন। কারা সূত্রে জানা গেছে, ঈদের দিন সকালে বন্দিদের দেওয়া হয় সেমাই, নারিকেল ও মুড়ি। কারাগারের যমুনা, কর্ণফুলী, পদ্মা, মেঘনা, সাঙ্গু ও হালদা ভবনে কঠোর নিরাপত্তার মধ্যে পৃথকভাবে নামাজ আদায় করেন তারা। দুপুরে খেতে দেওয়া হয় পোলাও, গরু-খাসির মাংস, কোমল পানীয় ও পান-সুপারি। রাতে আপ্যায়ন […]