প্রতি বছরের ন্যায় নগরীর বাদুরতলাস্থ সামাজিক, সাংস্কৃতিক যুব ও ক্রীড়া সংগঠন ‘সূর্য সাথী’ এবারো পথচারী রোজাদারদের নিয়ে মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসূচি শুরু করেছে। মঙ্গলবার (১২ মার্চ) রমজানের প্রথমদিন দিন সংগঠনের সাধারণ সম্পাদক আমির মাহমুদ খসরু রাজু’র সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সভাপতি মুহাম্মদ খোরশেদ আলম। তিনি বলেন, আমাদের দিকপাল ও সূর্য সাথীর প্রতিষ্ঠাতা প্রখ্যাত শ্রমিক নেতা ছিদ্দিকুল ইসলাম স্যার কতৃক চালু করা এই মহতি উদ্যোগে বরাবরের মতো সকলের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকলে প্রতি বছর বছর এর প্রসার আরো বড় আকার […]