এইচএসসি ও সমমানের চতুর্থ দিনে আজ ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ দিন পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় রেকর্ড ১০০ জন বহিষ্কার হয়েছে। অনুপস্থিত ছিল ১৭ হাজার ৮৩৯ জন পরীক্ষার্থী।রোববার (৭ জুলাই) পরীক্ষা শেষে শিক্ষা মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে। আজ সাধারণ আটটি বোর্ডে ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আটটি শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ছিল ১০ লাখ তিন হাজার ২২২ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে নয় লাখ ৯০ হাজার ৩৯৩ জন। অনুপস্থিত ছিল ১২ হাজার ৮২৯ […]