এবারের কোপা আমেরিকা শেষে আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারে ইতি টানার ঘোষণাটা বেশ আগেভাগেই দিয়ে রেখেছিলেন আনহেল ডি মারিয়া। ফাইনালের আগে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনও অনেকটা আনুষ্ঠানিকভাবে তাকে বরণ করে নেয়। দেয় বিদায়ী উপহার, বিশেষ জার্সি। এরপর আর্জেন্টিনার হয়ে প্রায় প্রতিটি ফাইনালের মতো নেমেই দুর্দান্ত পারফরম্যান্স দেখালেন ‘মিস্টার ফিদেও’। কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয় শিরোপা জয়ের পর ম্যান অব দ্য ফাইনালের পুরস্কারও ডি মারিয়াই পেলেন। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে আর্জেন্টিনা-কলম্বিয়ার ফাইনাল যে উত্তাপ ছড়াবে সেটি আগেই আঁচ করা গিয়েছিল। সেই উত্তাপ-রোমাঞ্চ […]