দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আটজনের মৃত্যু হয়েছে। চলতি বছর এখন পর্যন্ত এক দিনে সর্বোচ্চ মৃত্যু এটি। গতকাল ডেঙ্গুতে সাতজনের মৃত্যুর তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে চলতি মাসের ২৯ দিনে ডেঙ্গুতে ৭৫ জনের মৃত্যু হলো। এর মধ্যে আটটি শিশু। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল শনিবার সকাল আটটা থেকে আজ সকাল আটটা) ডেঙ্গু নিয়ে ১ হাজার ২২১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত এক […]