চট্টগ্রামে কর্ণফুলীতে এমটি বাংলার জ্যোতি নামে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) একটি তেলবাহী জাহাজে বিস্ফোরণের পর আগুন লাগার ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। সাত সদস্যের কমিটির সভাপতি চট্টগ্রাম শিপিং করপোরেশনের নির্বাহী পরিচালক (প্রযুক্তি)। কমিটি গঠন করে মঙ্গলবার (১ অক্টোবর) শিপিং করপোরেশন থেকে অফিস আদেশ জারি করা হয়েছে। কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন- চট্টগ্রামের বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের একজন প্রতিনিধি, ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের একজন প্রতিনিধি, চট্টগ্রাম বিএসসির মহাব্যবস্থাপক (মেরিন ওয়ার্কশপ), মহাব্যবস্থাপক (কার্গো সুপারভিশন অ্যান্ড অপারেশন), মহাব্যবস্থাপক (জাহাজ মেরামত) ও মহাব্যবস্থাপক (ডিপিএ এন্ড সিএসও)। […]