বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা ফি দ্বিগুণের বেশি বাড়ল অস্ট্রেলিয়ায়। সম্প্রতি দেশটিতে অভিবাসীর সংখ্যা নতুন রেকর্ড সৃষ্টি করেছে। এর নিয়ন্ত্রণে অস্ট্রেলিয়ান সরকারের সর্বশেষ উদ্যোগ হিসেবে ফি বাড়ানো হয়েছে। সোমবার (১ জুলাই) এ তথ্য জানিয়েছে রয়টার্স। ১ জুলাই থেকে আন্তর্জাতিক স্টুডেন্ট ভিসার ফি ৭১০ অস্ট্রেলিয়ান ডলার থেকে বাড়িয়ে এক হাজার ৬০০ অস্ট্রেলিয়ান ডলার (এক হাজার ৬৮ মার্কিন ডলার) করা হয়েছে। পাশাপাশি পর্যটক ভিসা ও অস্থায়ী গ্র্যাজুয়েট ভিসাধারী শিক্ষার্থীদের অস্ট্রেলিয়া থেকে স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। […]