চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বাজারে অভিযান চালিয়ে ৭০ কেজি নিষিদ্ধ পিরানহা ও আফ্রিকান মাগুর জব্দ করেছে উপজেলা মৎস্য অফিস। সোমবার (১ জুলাই) সাড়ে ৪টায় উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের পুরাতন ব্রিজঘাট বাজারে অভিযান চালিয়ে মাছগুলো জব্দ করা হয়। উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, চরপাথরঘাটার ব্রিজঘাট বাজারে অভিযান চালিয়ে ২০ কেজি নিষিদ্ধ পিরানহা ও ৫০ কেজি আফ্রিকান নিষিদ্ধ মাগুর জব্দ করা হয়। এ সময় আরাফাত হোসেন নামে এক বিক্রেতাকে তিন হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) পিযুষ […]