রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিনকে নতুন পররাষ্ট্র সচিব করা হয়েছে। তিনি সাবেক পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের স্থলাভিষিক্ত হলেন। নতুন পররাষ্ট্র সচিব হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে রবিবার (৮ সেপ্টেম্বর) জসীম উদ্দিনের নাম যুক্ত করা হয়েছে। তবে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত কোন অফিস আদেশ প্রকাশ করা হয়নি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, নতুন পররাষ্ট্র সচিব হিসেবে রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিনের অফিস আদেশ হয়ে গেছে। নতুন পররাষ্ট্র সচিব সোমবার (৯ সেপ্টেম্বর) থেকে দায়িত্ব নেওয়ার কথা রয়েছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার […]