ঘূর্ণিঝড় দানার সব শঙ্কা কেটে গেছে, তাই দেশে কোন ক্ষয়ক্ষতির সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমান। শুক্রবার (২৫ অক্টোবর) সকালে আগারগাঁওয়ে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সংবাদ সন্মেলনে এ কথা জানান তিনি। হাফিজুর রহমান বলেন, ঘূর্ণিঝড় দানা উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন সম্পূর্ণ উপকূল এলাকায় অতিক্রম করছে। এটি উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে দুর্বল হয়ে পড়বে। তিনি বলেন, তবে চট্টগ্রাম, মোংলা ,পায়রা সমুদ্রবন্দর ও কক্সবাজারে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগর ও […]