শেখ হাসিনা দেশত্যাগের পরপরই গতকাল সোমবার দুুপুর নগরের ৬টি থানায় ভাঙচুর এবং চারটি থানায় আগুন দিয়েছে বিক্ষোভকারীরা। পুড়িয়ে দেয়া হয়েছে কোতোয়ালি, আকবরশাহ, পতেঙ্গা ও পাহাড়তলি থানা। ভাঙচুর করা হয়েছে ডবলমুরিং, সদরঘাট, ইপিজেড, বন্দর, হালিশহর ও চান্দগাঁও থানা। এছাড়া চট্টগ্রাম জেলা কারাগারের মূল ফটক ভাঙার চেষ্টা চালায় বিক্ষোভকারীরা। সদরঘাট ও আকবরশাহ থানার বেশ কয়েকটি গাড়ি পুড়িয়ে দেয়া হয়েছে। আকবরশাহ থানা থেকে লুট করা হয়েছে অস্ত্র ও মালামাল। হামলা করা হয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তর দামপাড়া পুলিশ লাইন্সে। ভাঙচুর করা হয়েছে […]