বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় বিভিন্ন মামলায় গ্রেপ্তার বিএনপি ও জামায়াতের কেন্দ্রীয় নেতাসহ দুই শতাধিক নেতাকর্মীর জামিন মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার (৬ আগস্ট) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের পৃথক কয়েকটি আদালত তাদের জামিন মঞ্জুর করে। বিএনপি নেতাদের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ বলেন, এখন পর্যন্ত দুই শতাধিক নেতাকর্মী জামিন পেয়েছেন। জামায়াত নেতাদের আইনজীবী আব্দুর রাজ্জাক বলেন, কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ শীর্ষ নেতাদের জামিন দিয়েছে আদালত। এই সংখ্যা কত এ ব্যাপারে তিনি জানান, জামায়াত নেতাদের […]