গভীর বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে জলদস্যুদের হাতে ফিশিং বোটসহ অপহরণের শিকার কুতুবদিয়ার ১৯ জেলে দীর্ঘ তিনদিন পর বাড়ি ফিরেছে। এতে ফিরে আসা জেলের পরিবারে চলছে আনন্দ-উৎসব। আর অন্যদিকে নিহত প্রতিবেশী মাঝি মোকাররমের বাড়িতে চলছে শোকের মাতম। রবিবার (১০ নভেম্বর) বিকেল ৩টার দিকে দ্বীপের পশ্চিমে প্রায় ৮০ কিলোমিটার সাগর পাড়ি দিয়ে অপর দুটি ফিশিং বোটের সাহায্যে আকবর বলী পাড়া জেটি ঘাটে পৌঁছায় জেলেরা। এর আগে শুক্রবার বিকেলে অপহৃত ওই বোটের ইঞ্জিন বিকল করে জলদস্যুরা তাদের মুক্তি দেয়। ফিরে আসা […]