হার দিয়ে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে সমতায় ফেরে টাইগাররা। তাই সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ হয়ে দাঁড়িয়েছে অলিখিত ফাইনাল। এমন ম্যাচে প্রথমে ব্যাট করবে বাংলাদেশ। সোমবার (১১ নভেম্বর) সংযুক্ত আরব আমিরাতের শারজাহ স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। এই ম্যাচে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে টাইগাররা। ইনজুরির কারণে এই ম্যাচে নেই নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তাকে পাওয়া যাবে না ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট […]