চট্টগ্রামের ফটিকছড়িতে ভবন থেকে পড়ে মুহাম্মদ শফিকুল ইসলাম (২১) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে নানুপুরের জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া মাদ্রাসায় এই ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থী ওই মাদ্রাসার কিতাব বিভাগের জামাতে পঞ্জুমের ছাত্র এবং পঞ্চগড় সদরের পূর্ব তোলার ডাঙ্গা গ্রামের মুহাম্মদ সফু মিয়ার ছেলে। মাদ্রাসা সূত্রে ঘটনার সত্যতা নিশ্চিত হওয়া গেছে। জানা গেছে, মাদ্রাসা ছাত্রাবাসের তৃতীয় তলায় ওই ছাত্র থাকতো। সকালে ঘুম থেকে উঠে তুতু ফেলতে গিয়ে অসাবধানতাযবশত নিচে পড়ে যায়। এতে তিনি মারাত্মকভাবে মাথায় জখম হন। পরে […]