রাজধানীর কমলাপুর রেলস্টেশনের ‘প্রবেশ ও বাহির’ হওয়ার পথে ডিজিটাল স্ক্রিন রয়েছে । আজ শনিবার (২৬ অক্টোবর) ডিজিটাল স্ক্রিনগুলোতে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ লেখা একটি স্লোগান দেখা গেছে। এ ঘটনায় জড়িতদের খুঁজছে স্টেশন কর্তৃপক্ষ। ভোর থেকে সকাল পর্যন্ত ঢাকা রেলওয়ে স্টেশনের প্রবেশ ও বাহির পথের দুটি স্ক্রিনে এই লেখা দেখা যায় বলে জানা গেছে। এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। ধারণা করা হচ্ছে, কোনো যাত্রী এটি ভিডিও করেছেন। ভিডিওতে দেখা যায়, স্টেশনের প্রবেশ ও বাহির পথে যাত্রীদের বিভিন্ন তথ্য দেওয়ার […]