কক্সবাজারের টেকনাফে গত ১৭ নভেম্বর ঘটে যাওয়া নৃশংস হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী এবং হত্যা, ডাকাতি, অস্ত্র ও মাদক সম্পর্কিত মোট ১৬টি মামলার আসামি বদি আলম প্রকাশ বদিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৫। শুক্রবার (৬ ডিসেম্বর) তাকে কক্সবাজারের ঈদগাঁও থানাধীন পূর্ব নাপিতখালী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ নভেম্বর ইয়াবা লেনদেনকে কেন্দ্র করে টেকনাফের নয়াবাজারে আব্দুর রহমান নামে এক ব্যক্তিকে বর্বরোচিতভাবে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের পর থেকেই র্যাব গোপন তথ্যের ভিত্তিতে তদন্ত শুরু করে। গ্রেপ্তার […]