চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ি এলাকায় সার্কিট হাউস সংলগ্ন পরিত্যক্ত শিশুপার্কে ছয়দিনব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা শুরু হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) সকালে এ বিজয় মেলার উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন। বিজয়ের ৫৩ বছর পূর্তিতে ‘চলো দুর্জয় প্রাণের আনন্দে’ প্রতিপাদ্যে এ মেলার আয়োজন করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। ৫২’র ভাষা আন্দোলন, ৬৯’র গণঅভ্যুত্থান, ৭১’র মহান মুক্তিযুদ্ধ, ৯০’র গণঅভ্যুত্থান ও ২৪’র গণঅভ্যুত্থানের মূল্যবোধকে সামনে রেখে মেলায় প্রতিদিনের আয়োজনে থাকবে আলোচনা সভা, সাংস্কৃতিক সন্ধ্যা ও বিজয়ের কথামালা। এদিকে, চট্টগ্রামের নিজস্ব কৃষ্টি, […]