পুলিশের এক এএসআই’র নেতৃত্বে নগরীর বাকলিয়া কল্পলোক আবাসিকে রোহিঙ্গা শরণার্থীর বাসায় ডাকাতির ঘটনা ঘটে গত ৫ ডিসেম্বর রাতে। স্থানীয় লোকজন ডাকাতিতে অভিযুক্ত এএসআইসহ ছয়জনকে পুলিশের হাতে তুলে দিলেও উদ্ধার হয়নি লুট হওয়া স্বর্ণালংকার ও নগদ টাকা। এগুলো কে নিয়ে গেছে তাও নিশ্চিত হতে পারেনি পুলিশ। মামলার এজাহারে উল্লেখ করা হয়, ডাকাতির সময় লুট করা হয়েছিল নগদ ৩৬ হাজার টাকা, চার জোড়া কানের দুল, তিনটি আংটি, দুই জোড়া স্বর্ণের বালা, একটি লকেটসহ মোট আট ভরি ওজনের স্বর্ণালংকার। যার আনুমানিক বাজারমূল্য […]