টেকনাফের শাহপরীরদ্বীপ-সেন্টমার্টিনের মধ্যে ‘বাংলা চ্যানেলে’ সাঁতার স্থগিত করা হয়েছে। এবার বাংলা চ্যানেল পাড়ি দেওয়ার কথা ছিল ‘আয়রনম্যান’ খ্যাত মোহাম্মদ শামসুজ্জামান আরাফাতের। বাংলা চ্যানেলে সাঁতার প্রতিযোগিতার জন্য রবিবার (২৯ ডিসেম্বর) বিকালে টেকনাফ সমুদ্র সৈকতে সাঁতারুরা দল বেঁধে অনুশীলনও করেছেন। মিয়ানমারের রাখাইন রাজ্যের সংঘাতময় পরিস্থিতিতে নিরাপত্তা বিঘ্নিত হবার শঙ্কায় তা স্থগিত করা হয়েছে। শাহপরীরদ্বীপ-সেন্টমার্টিনের মধ্যে ‘বাংলা চ্যানেলে’ সাঁতার প্রতিযোগিতা। টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ থেকে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের মধ্যে নৌপথের স্রোত ধারাটির নাম ‘বাংলা চ্যানেল’। রবিবার (২৯ ডিসেম্বর) […]