বিদায়ী নভেম্বর মাসে দেশে ৪১৫টি সড়ক দুর্ঘটনায় ৪৯৭ জন প্রাণ হারিয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন ৭৪৭ জন। এ ছাড়া সড়ক, রেল ও নৌপথে ৪৮৬টি দুর্ঘটনায় মোট নিহত হয়েছেন ৮১৯ জন। এ সময় মোটরসাইকেলে সবচেয়ে বেশি দুর্ঘটনা সংগঠিত হয়েছে। ১৬৭টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৯২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১১১ জন। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির দুর্ঘটনা মনিটরিং সেলের পর্যবেক্ষণ প্রতিবেদনে এসব তথ্য ওঠে এসেছে। দেশের বহুল প্রচারিত ও বিশ্বাসযোগ্য জাতীয়, আঞ্চলিক ও অনলাইন সংবাদপত্রে প্রকাশিত সড়ক, রেল ও নৌপথের দুর্ঘটনা সংবাদ মনিটরিং […]