কক্সবাজারের উখিয়া সাব-রেজিস্ট্রার অফিসে ঘুষ, দুর্নীতি, অনিয়ম ও গ্রাহকদের সেবা বঞ্চিত করা এবং অতিরিক্ত ফি আদায়সহ বিভিন্ন অভিযোগ খতিয়ে দেখতে ছদ্মবেশে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার দুপুর ১২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক গোলসান আনোয়ারের নেতৃত্বে চার সদস্যের একটি এনফোর্সমেন্ট টিম এ অভিযান চালায়। এ সময় কয়েকজন কর্মচারী পালিয়ে যেতে চাইলে তাৎক্ষণিকভাবে দরজা জানালা বন্ধ করে বিভিন্ন ফাইল তল্লাশি করা হয়। জানা যায়, সাধারণ গ্রাহক সেজে ছদ্মবেশে দলিল লেখক ও সেবা গ্রহীতাদের […]