শীতের নানা সবজিতে ভরপুর বাজার। দামও ক্রেতাদের নাগালে। এতে স্বস্তি মিলছে কাঁচা বাজারে। তবে দাম কমে অর্ধ শতকে নেমে যাওয়া পেঁয়াজের ঝাঁজ ফের বাড়ছে। দুই সপ্তাহে ৫০ টাকা থেকে বেড়ে ৮০ টাকা ছুঁয়েছে পণ্যটি। অন্যদিকে কাঁচা বাজার পেরিয়ে মাছ-মুরগির বাজারে যেতেই মলিন হয়ে যাচ্ছে ক্রেতাদের মুখ। মাছ-মুরগি দুটোর দামই ‘আকাশছোঁয়া’। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) নগরীর অক্সিজেন, আতুরার ডিপো, বহদ্দারহাট, চকবাজার, কর্ণফুলী কমপ্লেক্স, কাজির দেউড়িসহ বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র। বাজারে বিক্রি হওয়া শীতকালীন সবজির মধ্যে অধিকাংশের দামই […]