চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন বিভিন্ন এলাকার অরক্ষিত খাল, নালা ও ড্রেনের ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলো চিহ্নিত করে বৃহস্পতিবারের মধ্যে তালিকা প্রণয়ন ও জমাদানের নির্দেশ দিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন। নগরীতে বৃষ্টি বা জোয়ারের পানিতে অরক্ষিত খাল, নালা, ড্রেনে পড়ে প্রাণহানি ঠেকাতে গতকাল রবিবার নগর ভবনে প্রকৌশল ও পরিচ্ছন্ন বিভাগের সাথে আয়োজিত এক বিশেষ সভায় মেয়র এ নির্দেশ দেন। সভায় চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, এই দুঃখজনক ঘটনায় আমরা কেউ দায় এড়াতে পারি না। একজন নগরবাসী ও মেয়র হিসেবে আমি দুঃখ […]