কক্সবাজারের টেকনাফের গহীন পাহাড়ে অপহরণকারী চক্রের একটি আস্তানা থেকে অপহৃত ১১ জন নারী ও শিশুকে উদ্ধার করেছে পুলিশ ও নৌ বাহিনীর সদস্যরা। মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে টেকনাফের হ্নীলা ইউনিয়নের আলীখালী গহীন পাহাড়ে এই অভিযান চালায় পুলিশ। পরে নৌবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে অপহৃত নারী ও শিশুসহ ১১ জন উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন। তিনি জানান, রিদুয়ান নামের এক ব্যক্তির নেতৃত্বে স্থানীয় একই পরিবারের ১১ জনকে অপহরণের খবরে অভিযান চালানো হয়। […]