পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ১০ দিন বন্ধ থাকবে দেশের বৃহৎ বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানিসহ সব কার্যক্রম। মঙ্গলবার (০৩ জুন) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান। সাজেদুর রহমান বলেন, ‘পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিন বন্দরে আমদানি-রপ্তানি, কাস্টমস ও বন্দরের সব কার্যক্রম বন্ধ থাকবে। ১৫ জুন সকাল থেকে সব কার্যক্রম সচল হবে। বুধবার বিকাল থেকে বন্ধ হয়ে যাবে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি।’ বন্দর সূত্রে জানা […]