মজুদ এবং সরবরাহ ঠিক রাখতে সরকার ১০ লাখ মেট্রিক টন চাল ও গম আমদানি করবে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। বর্তমানে দেশে প্রায় ১৩ লাখ মেট্রিক টন চাল গম মজুদ আছে বলেও তিনি জানান। বুধবার (২২ জানুয়ারি) খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে তিনি এ কথা জানান। এরই মধ্যে চালের দামে অস্থিরতা কমেছে বলেও দাবি করেন তিনি। বুধবার সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বিভাগে বৈঠকটি নিয়ে অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে খাদ্য উপদেষ্টা […]