মার্চের ১৫ দিনে প্রবাসী আয় এসেছে ১৬৫ কোটি ৬১ লাখ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা ২০ হাজার ৩৭০ কোটি টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)। রোববার (১৬ মার্চ) এ তথ্য প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক। হিসাব অনুযায়ী, প্রতিদিন গড়ে ১১ কোটি চার লাখ ছয় হাজার ৬৬৬ ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। ঈদ সামনে রেখে পরিবার-পরিজনের বাড়তি খরচের জন্য প্রবাসীরা রমজানে অর্থ পাঠানো বাড়িয়ে দেন। আগেও বিভিন্ন সময়ে এমন ধারা দেখা গেছে। এবারো তাদের বাড়তি অর্থ পাঠানো অব্যাহত রয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, […]