চট্টগ্রামের মিরসরাইয়ে হাঁস নিয়ে কথা কাটাকাটির জেরে এক বৃদ্ধকে গলা টিপে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার (৬ মে) সকাল সাড়ে ১০ টায় এঘটনা ঘটে। নিহত ফজলুল করিম (৭০) উপজেলার মায়ানী ইউনিয়নের মধ্যম মায়ানী গ্রামের শেখ হামিদ মুহুরী বাড়ির মৃত শেখ আহমদের ছেলে। খোঁজ নিয়ে জানা গেছে, হাঁসের মালিকানা নিয়ে পাশের বাড়ির মো. জাকারিয়া জাহেদের সঙ্গে ফজলুল করিমের কথা কাটাকাটি হয়। এসময় জাকারিয়া ওই বৃদ্ধকে কিলঘুষি দিতে থাকে। একপর্যায়ে গলা টিপে ধরলে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে বাড়িতে […]