চট্টগ্রামে মাঠ গোছাতে ব্যস্ত বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মহানগর, উত্তর ও দক্ষিণ জেলার নেতৃবৃন্দ এ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সাংগঠনিক কার্যক্রম বাড়াতে মহানগর ও উত্তর জেলার অধীন বিএনপির থানা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি ঘোষণারও তোড়জোড় চলছে। অপরদিকে দক্ষিণ জেলার মেয়াদোত্তীর্ণ উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি কমিটি আগামী কয়েক দিনের মধ্যে ভেঙে দেওয়ার ইঙ্গিত দিয়েছে জেলা কমিটি। আগামী ২২ মে দক্ষিণ জেলা বিএনপির নব গঠিত পূর্ণাঙ্গ কমিটির প্রথম পরিচিতি সভায় এ সংক্রান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছে […]