দীর্ঘ ১৭ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে ৫০০ শয্যার ১০ তলাবিশিষ্ট ভবন নির্মাণের চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় ক্রয় কমিটি। ২৫০ থেকে ৫০০ শয্যায় উন্নীত করার খবরে কক্সবাজারের স্বাস্থ্য খাতে নতুন দিগন্ত উন্মোচিত হওয়ার আশা দেখছেন সংশ্লিষ্টরা। কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. সোহেল বকস বিষয়টি নিশ্চিত করে বলেন, “আমাদের কাছে খবর এসেছে যে আজকে এসিসিজিপির সভায় হাসপাতাল নির্মাণের বিষয়টি চূড়ান্ত অনুমোদন পেয়েছে। এখনো অফিসিয়াল পত্র হাতে আসেনি, হয়তো আগামীকাল চলে আসতে পারে।” তিনি উচ্ছ্বাস প্রকাশ করে জানান, […]