আসন্ন পবিত্র রমজানে মুসলিম বিশ্বের শ্রেষ্ঠ দুই মসজিদ- মসজিদুল হারাম ও নববিতে জামাতে তারাবিহর নামাজ ১০ রাকাত হবে। তবে বিশ্বব্যাপী করোনা মহামারির আগে মুসলমানদের পবিত্রতম এই দুই মসজিদে মুসল্লিরা সাধারণত ২০ রাকাত তারাবিহ নামাজ জামাতে আদায় করতেন। হারামাইন শরিফাইনের জেনারেল প্রেসিডেন্সির সভাপতি শায়খ আবদুর রহমান আস-সুদাইস গত সোমবার (১৭ ফেব্রুয়ারি) এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তবে সাম্প্রতিক বছরগুলোতে তারাবিহ নামাজের রাকাত সংখ্যায় পরিবর্তন এসেছে। মহামারি পরিস্থিতি মোকাবিলা এবং জনস্বাস্থ্য রক্ষার জন্য সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে উভয় পবিত্র মসজিদে রাকাতের সংখ্যা কমিয়ে […]