চট্টগ্রাম মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

সর্বশেষ নিউজ

চট্টগ্রামের আনোয়ারায় পুকুরে ডুবে তাওহীদুল ইসলাম নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার বিকেলে উপজেলার রায়পুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পুজিলির বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।   নিহত তাওহীদ স্থানীয় মো. জসিমের একমাত্র ছেলে। জসিম পেশায় একজন মিস্ত্রি।   প্রতিবেশী যুবক মো. জাবেদ বলেন, আসরের নামাজের সময় পরিবারের অজান্তেই পুকুরে পড়ে যায় তাওহীদ। পরবর্তীতে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে উদ্ধার করে তাকে আনোয়ারা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাত ১০টায় নামাজে জানাজা শেষে শিশুটিকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। […]

৬ এপ্রিল, ২০২৫ | ২১:৪২