চট্টগ্রামের বোয়ালখালীতে লোকালয়ে এসে বৈদ্যুতিক খুঁটি বেয়ে উপরে উঠতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট আহত হয়েছে একটি মুখপোড়া হনুমান। হনুমানটিকে উদ্ধার করে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) দুপুর ১টার দিকে পৌর সদরের গোমদণ্ডী ফুল মোড়ে এ ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শী পিকআপ চালক মো.মুন্না বলেন, সকাল থেকে হনুমানটি বিভিন্ন ভবনের ছাদে লাফালাফি ও গাছে উঠানামা করছিল। দুপুরের দিকে হনুমানটি একটি বৈদ্যুতিক খুঁটিতে উঠলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সড়কে পড়ে যায়। প্রায় অচেতন অবস্থায় উপজেলা পশু হাসপাতালে নিয়ে এসেছি। […]