রাঙ্গুনিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ওয়ালটন শো-রুম পুড়ে গেছে। শনিবার (১৯ এপ্রিল) বিকেলের দিকে রোয়াজারহাট এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে দাবি করেছেন শো রুমের পরিবেশক। প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা যায়, উপজেলা রোয়াজারহাট বাজারের শাহ আমানত মার্কেটের ওয়ালটন শো-রুমের তৃতীয় তলায় বিকেল পৌনে ৫টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। শো রুমের পরিবেশক মো. লোকমান তালুকদার বলেন, মুহূর্তে আগুন ছড়িয়ে পড়লে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স সামগ্রী পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশনের কর্মীরা ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে […]