কক্সবাজারের পেকুয়ায় অভিযান চালিয়ে সাবেক ইউনিয়ন পরিষদ সদস্যসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১১ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৯ জুন) দিবাগত রাত থেকে আজ বৃহস্পতিবার ভোর পর্যন্ত পেকুয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা। গ্রেপ্তাররা হলেন- পেকুয়া উপজেলার মগনামার ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আবদু সাত্তারের ছেলে ও মগনামা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সাবেক ইউপি সদস্য নুর মোহাম্মদ মাদু (৫৫), মগনামা ৩ নম্বর ওয়ার্ডের নুইন্যার পাডার […]