বিশ্বের ১ নম্বর ওরাল স্যালাইন ব্র্যান্ড ওরস্যালাইন-এন এখন ‘এসএমসি ওরস্যালাইন’ নামে আরও আধুনিক, আকর্ষণীয় ও নতুন ডিজাইনের প্যাকেজিংয়ে বাজারে নিয়ে এসেছে। এই নতুন প্যাকটি এসএমসি-এর ৫০ বছর পূর্তি উদযাপনকে স্মরণীয় করে রাখবে, যা গত পাঁচ দশকে কোটি কোটি মানুষের জীবন রক্ষায় এসএমসি’র উদ্ভাবন ও অবদানের প্রতিফলন। এসএমসি ওরস্যালাইন এখনো বাংলাদেশের কোটি কোটি মানুষের জন্য ডায়রিয়া, বমি, শরীরের দুর্বলতা, অতিরিক্ত ঘাম বা হিট স্ট্রোকে শরীরের পানিশূন্যতা দূর করার নির্ভরযোগ্য সমাধান। এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডঐঙ) অনুমোদিত ফর্মুলা, যা দ্রুত শরীরকে রিহাইড্রেট […]