নগরীর জিইসি মোড়ে আওয়ামী লীগ নেতার মালিকানাধীন বিলবোর্ড অপসারণ করতে গিয়ে ফিরে এসেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। গতকাল রবিবার সকালে বিলবোর্ডটি উচ্ছেদে যান সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা। দুপুরে উচ্ছেদ না করেই ফিরে আসেন তিনি। তবে ভ্রাম্যমাণ আদালত সূত্র জানিয়েছে, বিলবোর্ডটি সরিয়ে নিতে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। বিলবোর্ডটির মালিক এ্যাডফ্রেম নামের একটি বিজ্ঞাপনী সংস্থা। প্রতিষ্ঠানটির মালিক কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির সদস্য আরশেদুল আলম বাচ্চু ও […]