আবারও ইতিহাস গড়ে দুই দিনের ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম। এক লাফে ২২ ক্যারেট স্বর্ণের ভরিপ্রতি ৪ হাজার ৭১৩ টাকা বেড়ে নতুন দাম নির্ধারিত হয়েছে ১ লাখ ৭২ হাজার ৫৪৬ টাকা। যা দেশের ইতিহাসে এক ভরি স্বর্ণের সর্বোচ্চ দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নির্ধারিত এই দাম মঙ্গলবার (২২ এপ্রিল) থেকে কার্যকর হবে। সোমবার (২১ এপ্রিল) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মো. মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে তেজাবি […]